বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

চান্দাবাজ আমার কাছে ঠাঁই পাবে না; কায়কোবাদ

  • আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

আমি নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর পরিচালিত হবে। এখানে কোন চান্দাবাজ,ধান্ধাবাজদের ঠাঁই হবে না। আওয়ামী লীগের পতন হয়েছে মানুষের উপর জুলুম করার কারনে আমরাও যদি একই কাজ করি  তাহলে আমাদের পরিণতিও তাই হবে। সুতরাং আগে থেকেই আমাদেরকে সংশোধন হতে হবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৩ বিএনপির প্রার্থী সাবেক এমপি ও মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে মুরাদনগরের রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন; আমার আল্লাহ আমাকে আপনাদের ভোটে ৫ বার এমপি বানাইছে মন্ত্রী বানাইছে। আওয়ামী লীগের এত এত ষড়যন্ত্রের পরেও দেশে আনছে নির্বাচন করার সুযোগ করে দিছে। আমি যদি আল্লাহর রাস্তায় নিজেকে কুরবানীও করে দেই তবুও ঋণ শোধ হবে না।  আপনারা আমার জন্য দোয়া করছেন, রোজা রেখেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz