বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে

চান্দিনায় জনসভায় দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন চরমোনাই পীর

  • আপডেট সময়: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার চান্দিনায় নিজের দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম।

সোমবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় চান্দিনা পূর্ব বাজার মাঠে জনসভায় কুমিল্লা-৪ (দেবীদ্বার) ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের দুই প্রার্থীর পক্ষে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

এসময় কুমিল্লা-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আব্দুল করিম ও কুমিল্লা-৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মুফতি এহেতাশামুল হক কাশেমী’র হাতে হাত পাখা তুলে দিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধান অতিথি চরমোনাই পীর।

মুফতি এহেতাশামুল হক কাশেমী’র সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, ইসলামী আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবাহ্, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসেন নূর, মাও এহতেরামুল হক উজানী, মাও. আব্দুল্লাহ আল ফারুক।

অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলা সভাপতি সাইফুল ইসলাম সরকার, সেক্রেটারী মুফতি রাসেদুল ইসলাম, চান্দিনা উপজেলা সভাপতি খায়রুল ইসলাম ফরাজী, সহ-সভাপতি মুফতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক মাহাদী হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz