বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সারাদেশে

নেতা নয় জনতার সাথে পরামর্শ করেই চলবে মুরাদনগর- কায়কোবাদ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

নেতাদের কথায় নয় এ মুরাদনগরের জনগণের সাথে পরামর্শ করেই মুরাদনগর পরিচালনা করা হবে। এখানে কোন নেতার নেতাগীরি চলবে না জনতার পরামর্শনুযায়ী উন্নয়ন করা হবে। জনগণের ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হবে। আওয়ামী লীগের আমলের মত কোটি টাকায় চেয়ারম্যান বেচা কেনা হবে না ইনশাআল্লাহ।  যে সকল নেতারা অপরাধে জড়াবে তাদের বহিস্কার করা হবে।  কোন অসৎ নেতার জায়গা আমার কাছে হবে না বলে সতর্ক করেছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী  কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
২৮ জানুয়ারী বুধবার রাতে মুরাদনগর উপজেলার পাহারপুর

ইউনিয়নের পান্তি বাজারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আমার মুরাদনগরের মানুষ হাজার কোটি টাকার মালিক ইউসুফ আব্দুল্লাহ হারুনকে পরাজিত করে আমারে ৫ বার এমপি বানাইছে,আমার মুক্তির জন্য রোজা রেখে নফল নামাজ পড়ে দোয়া করছে। এই মানুষগুলোর ঋণ কিভাবে শোধ করব?

সাবেক এ মন্ত্রী বলেন- আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় দেশে ফিরিয়ে আনছে,নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিছে, আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।
এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরন করছে।

ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধামঘর দক্ষিণপাড়া দোতালা মসজিদ মাঠ, পরমতলা মাদরাসা মাঠ, বাঁশকাইট স্কুল মাঠ,পান্তি বাজারের পথসভায় বক্তব্য রাখেন । পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। দাদাভাই দাদাভাই, ধানের শীষ স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।

যাত্রা পথে সড়কের দুই পাশে হাত উঁচিয়ে সালাম জানান উৎসুক জনতা। আপনি ই এমপি হবেন দাদাভাই ‘ এমন আশ্বাশ দিয়ে  সাবেক মন্ত্রী কায়কোবাদের সাথে মুসাফাহ করেন জনতা।  এ সময় দীর্ঘ ১৩ বছর পর সাবেক মন্ত্রী কায়কোবাদকে দেখতে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন অনেক নারী পুরুষ।  কান্না কণ্ঠে বলেন দাদাভাই আপনারে যে দেখছি এইডায়ে আল হামদুলিল্লাহ!  আমরা আপনারেই এমপি বানায়াম।

শীতের রাতেও বাশকাইট ও পান্তিবাজারের পথসভায় নারী পুরুষের ঢল নামে। সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর বক্তব্য মনোমুগ্ধ হয়ে শোনে জনতা। এ যেন চুম্বুকের টানে লোহার কাছে আসা। যতক্ষণ সাবেক মন্ত্রী কায়কোবাদ বক্তব্য রেখেছেন জনতা এক পলকে তাকিয়ে মনযোগ সহকারে বক্তব্য শোনেছেন। সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ এর প্রতি জনতার এ ভালবাসা দেশজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী জুননুন বসরী, উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, ইউনিয়ন বিএনপি সভাপতি তোফায়েল শিকদার,জাপান বিএনপির সহ-সম্পাদক সাজ্জাদ হোসাইন সজিব।
সাবেক ছাত্র নেতা মাহমুদুল হাসানও ইউনিয়ন  যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, আবু তাহের,কৃষকদলের জেলা যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের যৌথ  সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz