বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সারাদেশে

সাধারন মানুষের আশার প্রতীক ধানের শীষে ভোট দিন; হাজী জসিম উদ্দিন

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২০ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

১৭ বছরের ফ্যাসিস্টের  অন্যায় অত্যাচার থেকে মুক্তির একমাত্র পথ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি৷ সাধারন মানুষের আশার প্রতীক এখন ধানের শীষ৷ আমাদের নেত্রী মৃত্যুর পর্যন্ত দেশের মানুষ কে ফেলে যাননি৷ তিনি তার জিবন যৌবন এদেশের সাধারন মানুষের কল্যানের জন্য ব্যয় করেছেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী আগামীর বাংলাদেশের কর্নধান তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিন৷ ধানের শীষ বিজয়ী হলে সাধারন মানুষের জিবনযাত্রার উন্নয়ন হবে৷ দেশের সাধারন মানুষের পাশাপাশি বুড়িচং- ব্রাহ্মণপাড়া এলাকার ব্যাপক উন্নয়ন হবে৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও উন্নয়নের প্রতীক ধানের শীষে ভোট দেই৷ মঙ্গলবার দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা, মাধবপুর ইউনিয়নে উঠান বৈঠকে, জনসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা ৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন৷ দিনব্যাপী জনসংযোগ, উঠান বৈঠকে ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শাহ আলম খোকন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোসাঃ তাহমিনা হক পপি, বিএনপির দপ্তর সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, ছাত্রবিষয়ক সম্পাদক হাজী জাকির খান সম্রাট, চান্দলা ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ ছাক্তার লিটন, সাধারন সম্পাদক মোঃ রুহলামিন ভূইয়া বাদল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোঃ আল মামুন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু ইউসুফ বাবুল, যুবদলের আহবায়ক মোস্তফা জামান,  সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ জমির হোসেন, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু,  যুগ্ম আহবায়ক মোঃ হাজী আলাউদ্দিন, শ্রমীক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির আহাম্মদ, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোঃ বাকী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম মেম্বার, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা,  কেন্দ্রীয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মোসাঃ উরমি আক্তার ভূইয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz