রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়ায় ডোবায় পড়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট সময়: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গিয়ে ডোবায় পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম আছিয়া বেগম ( ৮০ )। তিনি ওই এলাকার সুরুজ মিয়ার স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে আছিয়া বেগম প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাড়ির পাশে ডোবার পাড়ের টয়লেটে যাওয়ার সময় পা পিছলে ডোবায় পড়ে যান। পরে পরিবারের লোকজন তার ফিরতে দেরি দেখে খুঁজতে গেলে তাকে ডোবায় ভাসতে দেখেন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শারীরিক পরীক্ষানিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আসিফ মোহাম্মদ তকি বলেন, পানিতে পড়া এক বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে এসেছিল স্বজনরা। আমরা তার শারীরিক পরীক্ষানিরীক্ষা করে তাকে মৃত পাই। পরে তার মরদেহ আমরা তার স্বজনদের কাছে হস্তান্তর করেছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz