বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে

‎বিভাজনের রাজনীতি আর জিইয়ে রাখা হবে ন -হাসনাত আব্দুল্লাহ

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫ দেখেছেন :

প্রতিনিধি, চৌদ্দগ্রাম 

‎জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে জোট করেছি সে জোটের অধীনে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে কে বাংলাদেশী কে বাঙ্গালী এ ধরণের বিতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিইয়ে রাখা হবেনা। বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলবো।
‎তিনি আরো বলেন, আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ১২ তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে। যে ভয় দেখাক না কেন ১২ তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে যদি আপনাদের এ চিন্তা থাকে তাহলে বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন।
‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
‎জনসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান। আমরা এই জনগণকে নিয়ে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা রয়েছে ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ।
‎চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের  সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন , কেন্দ্রীয় ছাত্রশিবিরে সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান,  উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ,উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাও. শাহ জালাল,  জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূঁইয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz