বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সারাদেশে

শরীয়া আইনে রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করে যাচ্ছি -ইঞ্জিনিয়ার আশরাফুল আলম

  • আপডেট সময়: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪ দেখেছেন :

প্রতিনিধি, তিতাস

ইসলামী আন্দোলন বাংলাদেশ -মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা বলেন আমরা শরীয়া আইনে দেশ পরিচালনা করার জন্য কাজ করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি আল্লাহ আইন ছাড়া মানুষের অধিকার ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।এদেশের প্রতিটি স্তরে দুর্নীতি চলে, যখন ইসলামে আইন কায়েম হবে তখন সব দুর্নীতি বন্ধ হয়ে যাবে জনগণের কল্যাণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় তিতাস উপজেলার বাতাকান্দি বাজার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন।
তিনি আরও বলেন,কুমিল্লা- ২(তিতাস -হোমনা) আসনে  বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন পরিবেশ কে ঘোলাটে করার জন্য হুমকি-ধমকি এবং হামলার পরিবেশ তৈরি করছে আশা করি প্রশাসন এবং সাংবাদিকদের লিখনীর মাধ্যমে সুন্দর সুষ্ঠু একটি পরিবেশ উপহার দিবেন।
এই সময় উপস্থিত ছিলেন ইসালমি আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতিঃ হাফেজ মাওলানা তাজুল ইসলাম, তিতাস উপজেলা শাখার সভাপতিঃ ডা. আব্দুল হান্নান, সাধারণ সম্পাদকঃ মোঃ মোফাজ্জল হোসাইন,সাংগঠনিক সম্পাদকঃ মোঃ শাহলম (মেম্বার), ইসলামি আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা শাখার সাধারন সম্পাদকঃ মোঃ ইব্রাহিম সরকার, বাংলাদেশ মুজাহিদ কমিটি তিতাস উপজেলা শাখার ছদরঃ মোঃ বাবুল মিয়া, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা পশ্চিম শাখার সভাপতিঃ হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদকঃ আবু বকর সিদ্দিকসহ ইসলামি আন্দোলন বাংলাদেশ,হোমনা-তিতাস উপজেলার শাখার নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz