বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সারাদেশে

ব্রাহ্মণপাড়ায় গ্যাসের চুলা থেকে হোটেলে আগুন, তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৪ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আসাদনগর পূর্বপাড়া এলাকায় একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে ওই এলাকার শামিমের হোটেলে গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ শামিমের হোটেল থেকে চিৎকারের শব্দ শোনা যায়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দোকানটিতে আগুন লেগে গেছে এবং মুহূর্তের মধ্যেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজনের সম্মিলিত চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানের ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্রসহ অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
হোটেল মালিক মো. শামিম বলেন, বিকেল চারটার দিকে কিছু বুঝে ওঠার আগেই গ্যাসের চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সহায়তা করেন। কিন্তু এরই মধ্যে আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই হোটেলটিই ছিল আমার একমাত্র আয়ের উৎস। হঠাৎ এমন ঘটনায় আমি দিশেহারা হয়ে পড়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz