বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ

  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবং তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে মহানগর ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে কুমিল্লা মহানগর ও বিভিন্ন এলাকার ইসলামী ছাত্রশিবির বিপুলসংখ্যক নেতাকর্মী।
দেখা যায়, বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিবিরের নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে নগরীর প্রাণকেন্দ্র কান্দিপাড়ের পুবালী চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী সভায় কুমিল্লা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, ‘তাদের একমাত্র ভয় হলো— দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রসমাজ ইসলামী ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। এই ভয়ের কারণেই তারা নির্বাচন চায় না। নির্বাচন বানচাল করতে তারা চক্রান্ত করছে। গত তিন দিন ধরে নির্বাচন কমিশনারকে ঘেরাও করে রাখা হয়েছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যে ছবি দেখেছি, সেখানে কোনো ছাত্র দেখা যায় না— দেখা যায় চাচা-জেঠাদের। তারা কীভাবে ছাত্রদের অধিকার আদায় করবে?’
হাসান আহমেদ আরও বলেন, ‘তাই আজ কুমিল্লা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই— নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও তাদের ভয় রয়েছে। আজ যেখান থেকেই নেতৃত্ব আসুক না কেন, সেখানেই ছাত্রশিবিরকে ভোট দিয়ে বিজয়ী করছে ছাত্রসমাজ।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz