বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সারাদেশে

চান্দিনা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ দেখেছেন :

রকিব উদ্দিন ভূইয়া তুহিন, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্তার মাগফেরাত কামনায় স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় হাড়িখোলা যুবসমাজের উদ্ধোগে উপজেলার ৫ নং কেরণখাল ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাড়িখোলা পশ্চিমপাড়া মাঠে ওই স্বরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বেগম খা‌লেদা জিয়ার দীর্ঘ রাজনৈ‌তিক জীব‌নের ম্মৃ‌তিচারণ ক‌রে প্রধান অ‌তি‌থির বক্ত‌ৃতায় চান্দিনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. সেলিম সরকার ব‌লেন, ‘আপোসহীন নেত্রী বেগম খা‌লেদা জিয়া কখ‌নো অন্যায়ের সা‌থে আপোস ক‌রেননি। নানা অত্যাচার, নির্যাতন, জেল জুলুম সহ্য ক‌রে‌ছেন। সু‌যোগ থাকা স‌ত্বেও দেশ ও দে‌শের মানুষকে ছে‌ড়ে যাননি।’

মিলাদ ও দোয়া শে‌ষে বেগম খা‌লেদা জিয়ার আত্মার মাগ‌ফিরাত, দে‌শের শা‌ন্তি ও সমৃ‌দ্ধি কামনায় বিশেষ মোনাজান ক‌রেন, উপজেলা ওলামা দল আহবায়ক মোঃ তাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, , জাসাস কুমিল্লা উত্তর জেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃজহিরুল ইসলাম, ৫নং কেরনখাল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রুহুল কুদ্দুস মাহিন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা সাবেক সভাপতি মোঃ আব্দুল আউয়াল প্রফেসর, সেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন মেম্বার, চান্দিনা উপজেলা কৃষক দল আহবায়ক মোঃ হাজী নুরুল ইসলাম, চান্দিনা উপজেলা শ্রমিকদল আহবায়ক মোঃ সেলিম মিয়া, কেরণখাল ইউপি প্যানেল চেয়ারম্যান সেলিম মিয়া, কেরণখাল ইউনিয়ন বিএনপির য়ুবদল সভাপতি মোঃ নাছির উদ্দীন মিয়াজি, স্বেচ্ছাসেবক দল আহবায়ক মোঃ আলী আহমদ, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খোরশেদ আলম। ৫ নং কেরনখাল ইউনিয়ন জাসাস আহ্বায়ক মোঃ কামরুল হাসান, ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আহবায়ক সুমন মিয়া, ৭নং ওয়ার্ড মৎস্যজীবী দল সভাপতি মোঃ মিজানুর রহমান, যুবদল নেতা মনির হোসেন, ইউনিয়ন তাতী দল সভাপতি রকিবুল হাসান প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz