বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লা-৩ আসনে বিএনপির কায়কোবাদের প্রার্থিতা বহাল

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। তাঁর প্রার্থিতা চ্যালেঞ্জ করে যে আপিল হয়েছিল, তার শুনানি শেষে গতকাল সোমবার এ সিদ্ধান্ত জানিয়েছে তারা।

ইসির আইন শাখার উপসচিব মো. ছানাউল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের মনোনয়ন বৈধ হয়েছিল। কিন্তু দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়নপত্র বাতিল চেয়ে ইসিতে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল।

গত রোববার ছিল ইসির আপিল শুনানির শেষ দিন। সেদিন সব আপিল নিষ্পত্তি হলেও কায়কোবাদের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত অপেক্ষমাণ রেখেছিল ইসি। সোমবার কায়কোবাদের মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করার সিদ্ধান্ত দেয় ইসি। তাতে কায়কোবাদের প্রার্থিতা বহাল থাকল।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে কায়কোবাদ এখন পর্যন্ত ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে পাঁচবার বিজয়ী হয়েছেন। সর্বশেষ ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

ফিরলেন জাপার একজন, স্বতন্ত্র তিন প্রার্থীও
ইসির একই বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির একজন এবং স্বতন্ত্র তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করার কথা জানোনো হয়।

বৈধ প্রার্থীরা হচ্ছেন–  নীলফামারী-১ আসনের জাতীয় পার্টির রোহান চৌধুরী এবং স্বতন্ত্র খুলনা-১ আসনের অচিন্ত্য কুমার মণ্ডল, শেরপুর-২ আসনের ইলিয়াস খান ও ঝালকাঠি-৩ আসনের এম মঈন আলম ফিরোজী। তবে খুলনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মোল্যার মনোনয়নপত্র বাতিল করেছে ইসি।

এই চারজনের প্রার্থিতা বাতিল হয়েছিল রিটার্নিং কর্মকর্তাদের বাছাইকালে। তবে ইসির আপিল শুনানিতে উপস্থিত না হওয়ায় সবার মনোনয়নপত্রই অবৈধ হয়। এর পর তাদের রিভিউ আবেদনের ভিত্তিতে সোমবার উল্লিখিত সিদ্ধান্তের কথা জানায় ইসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz