বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সারাদেশে

বাংলাদেশ পুলিশে চার দশকের অবদান রেখে যাওয়া এএসআই মোর্শেদা বেগমকে বিদায় সংবর্ধনা

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৩২ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

বাংলাদেশ পুলিশের গৌরবময় চাকরিজীবনে দীর্ঘ ৪০ বছর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন শেষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা থেকে অবসরে গেছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মোর্শেদা বেগম। রোববার (১৮ জানুয়ারি) ছিল তাঁর কর্মজীবনের শেষ কার্যদিবস।
এ উপলক্ষে ওইদিন রাতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও উপহার প্রদান করে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
থানা পুলিশ জানায়, দীর্ঘ কর্মজীবনে এএসআই মোর্শেদা বেগম দায়িত্ববোধ, মানবিকতা ও শৃঙ্খলার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর সততা, পরিশ্রম ও পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের জন্য অনুকরণীয় হয়ে থাকবে এবং এই অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিদায় অনুষ্ঠানে সহকর্মীরা বলেন, অবসরোত্তর জীবনে যেন তিনি সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণময় জীবন উপভোগ করতে পারেন—এই কামনা তাঁদের। একই সঙ্গে তাঁরা তাঁর দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করেন।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, মোর্শেদা বেগম তাঁর কর্মজীবনে দায়িত্ব পালনের মাধ্যমে থানার সুনাম বৃদ্ধি করেছেন। একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সবার কাছে শ্রদ্ধেয় হয়ে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া, উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জুয়েল, সুজন কুমার আচার্য, এডিএম মজিদ, আল আমিন ও সৌরভ মজুমদারসহ ব্রাহ্মণপাড়া থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz