বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সারাদেশে

ভিক্টোরিয়া কলেজে যুক্ত হলো আরও একটি বাস

  • আপডেট সময়: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ দেখেছেন :

‘বাসটি চলবে চলবে কুমিল্লা–চাঁদপুর রুটে’

প্রতিনিধি, ভিক্টোরিয়া কলেজ Π

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে আরও একটি বাস সংযোজন করা হয়েছে। বাসটি কুমিল্লা–চাঁদপুর রুটে চলবে। এতে চাঁদপুর জেলা এবং কুমিল্লার বরুড়া, লাকসামসহ আশপাশের এলাকার শিক্ষার্থীরা উপকৃত হবেন।

সোমবার (১৯ জানুয়ারি) কলেজের ডিগ্রি শাখার ক্যাম্পাসে নতুন বাসটির উদ্বোধন করে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বাস পেয়ে কুমিল্লা–চাঁদপুর রুটে যাতায়াতকারী শিক্ষার্থী, কলেজের অনার্স তৃতীয় বর্ষের আনিছুর রহমান বলেন— আমাদের দীর্ঘদিনের দাবি ছিল কুমিল্লা–চাঁদপুর রুটে একটি বাস। বাসটি চালু হওয়ায় আমরা উপকৃত হয়েছি। এখন সহজেই কলেজে যাতায়াত করতে পারব।

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা বলেন, নতুন বাস পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশি হয়েছে। কলেজে শিক্ষার মান উন্নয়নে আমরা সবসময় কাজ করে যাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz