বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সারাদেশে

আপিলে বিএনপির দুজনের প্রার্থিতা বাতিল

  • আপডেট সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর ও কুমিল্লা–১০ আসনে দলটির প্রার্থী আবদুল গফুর ভুইয়ার মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার আলাদা আপিল শুনানি শেষে ইসি এ রায় দেয়।

রিটার্নিং কর্মকর্তার বাছাইয়ে এই দুজনের মনোনয়নপত্র বৈধ হয়েছিল।

ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছে ইসি। এতে তাঁর প্রার্থিতা বাতিল হয়। অন্যদিকে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

কুমিল্লা–১০ আসনে বিএনপির প্রার্থী আবদুল গফুর ভুইয়া দ্বৈত নাগরিক বলে আপিলে অভিযোগ করা হয়। এই প্রার্থী আপিল শুনানিতে অনুপস্থিত ছিলেন। ইসি তাঁর মনোনয়নপত্র বাতিল করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz