বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সারাদেশে

শত বছরের সড়কে বেড়া, দুর্ভোগে কয়েক হাজার মানুষ

  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর ১৯নং ওয়ার্ডের নেউরা উত্তর পাড়া এলাকায় শত বছরের প্রাচীন সড়কে বেড়া নির্মাণ করা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই এলাকায় বসবাসকারী কয়েক হাজার মানুষ।
তারা বেড়া অপসারণের দাবি জানিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক,সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর দক্ষিণ থানার ওসি বরাবর আবেদন করেছেন।
আবেদনপত্র ও স্থানীয় সূত্র জানায়,নেউরা উত্তর পাড়ার সাবেক কাউন্সিলরের বাড়ি হতে নেউরা খাল পর্যন্ত একটি সড়ক রয়েছে। এই সড়কের পাশে বসবাস করেন কয়েক হাজার বাসিন্দা। এই সড়কে গ্যাস,বিদ্যুত লাইন ও সিটি করপোরেশনের ড্রেন রয়েছে। সম্প্রতি স্থানীয় আমিনুল ইসলাম ও এরশাদ হোসেন ব্যক্তি মালিকানার সড়ক দাবি করে সেখানে বাঁশ ও সিমেন্টের পিলার দিয়ে বেড়া নির্মাণ করেছেন। এতে ওই সড়কে কোন যানবাহন প্রবেশ করতে পারছে না। এছাড়া রোগী বহনের অ্যাম্বুলেন্সও প্রবেশ করতে পারছে না। এনিয়ে ১৪ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন স্থানীয় মিজানুর রহমান.মনিরুল ইসলাম ও কাজী আবুল বাসারসহ ৫৪জন।
এদিকে আবেদনের প্রেক্ষিতে সদর দক্ষিণ থানার এএসআই মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে জানতে অভিযুক্ত এরশাদ হোসেনের ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।
কুমিল্লা সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, সড়ক বন্ধ করা উচিত নয়। আবেদনের বিষয়টি আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz