রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

বুড়িচংয়ে ভাতিজার দায়ের কোপে চাচা–চাচি হাসপাতালে

  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬২ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে চাচা ও চাচিকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আহতদের পরিবার এ অভিযোগ জানান।

হামলায় আহতরা হলেন— বুড়িচং থানার ষোলনল ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল মান্নান (৬০) এবং তাঁর স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫)। এ ঘটনায় আহত আব্দুল মান্নানের ছেলে তারেকুজ্জামান অপু বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে, বুধবার (১৪ জানুয়ারি) সকালে এ মারধরের ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন— আহত আব্দুল মান্নানের ভাই আব্দুল হান্নান, তার স্ত্রী তাসলিমা আক্তার এবং ভাতিজা আতিকুজ্জামান অভি ও মো. ফারুক। অভিযোগে আতিকুজ্জামান অভিকে প্রধান অভিযুক্ত করা হয়েছে।
আহতদের পরিবার জানায়, সম্পত্তি নিয়ে বিরোধ ও চলাচলের রাস্তায় নির্মাণসামগ্রী রাখার বিষয়ে কথা বলতে গেলে আব্দুল মান্নানকে তাঁর ভাতিজা আতিকুজ্জামান অভিসহ অন্যান্য অভিযুক্তরা মারধর করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে একই দিন রাতে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা দুজনই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
হোসনেয়ারা বেগম বলেন, ‘আমি তাদের মায়ের বয়সী। অথচ ছেলেগুলো আমার হাত ও মাথায় দিয়ে আঘাত করেছে। আমার স্বামীকেও মারধর করেছে। আজ চারদিন আমরা হাসপাতালে। আমার একমাত্র ছেলে—সুযোগ পেলে ওরা আমার ছেলেকে মারধর করবে।’
মা–বাবাকে মারধরের বিচার চেয়ে তারেকুজ্জামান অপু বলেন, ‘প্রতিবেশীরা না থাকলে তারা আমার মা–বাবাকে মেরেই ফেলত। আমরা বিচার চাই, কিন্তু বিচার পাব কোথায়?’
অভিযোগের তদন্ত কর্মকর্তা বুড়িচং থানা পুলিশের উপপরিদর্শক রাকিবুল হাসান বলেন, ‘অভিযোগটি আমার কাছে রয়েছে। সরেজমিনে তদন্তে যাব। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz