রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনায় দরজা ভেঙ্গে প্রবাসীর ঘরে ডাকাতি; অস্ত্রের মুখে জিম্মি করে লুট

  • আপডেট সময়: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৫ দেখেছেন :

প্রতিনিধি চান্দিনা

কুমিল্লার চান্দিনায় মধ্য রাতে প্রবাসীর ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি সংগঠিত হয়। এসময় ওই পরিবারের শিশুসহ চার নারীকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণাঙ্কার লুটে নেয় ডাকাতদল। এ ঘটনায় চান্দিনা থানায় মামলা দায়ের করেছে ভূক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দিনগত রাত আড়াইটায় চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের আয়েত আলী মেম্বারের বাড়িতে ওই ডাকাতির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়- ওই বাড়ির প্রবাসী শাহাদাত এর বসত ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রধারী ডাকাতদল। তাদের অধিকাংশের মুখে কালো মুখোশ ছিল। ঘরে কোন পুরুষ লোক না থাকায় ডাকাতদল ওই প্রবাসীর ঘরের শিশুকন্যা সহ চার জনকে মারধর করে। ঘরে থাকা স্টিলের আলমারি ভেঙে  নগদ ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুটে নেয়।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতদল সনাক্ত করা সহ তাদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz