বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সম্পাদক নাসির

  • আপডেট সময়: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১০১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে একুশে টেলিভিশনের প্রতিনিধি হুমায়ুন কবির রনিকে সভাপতি এবং ডিবিসি নিউজের নাসির উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে সংগঠনের এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন পদে একাধিক প্রার্থী থাকলেও পারস্পরিক আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো হয়। সভায় সংগঠনের উপদেষ্টা এবং এটিএন নিউজ ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক খায়রুল আহসান মানিক উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটির প্রস্তাব উপস্থাপন করেন। পরে সর্বসম্মতিক্রমে তা অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়াকে সিনিয়র সহ-সভাপতি এবং যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম চৌধুরী খোকনকে সহ-সভাপতি করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আনোয়ার হোসাইন ও মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল। অপরদিকে, সময় টেলিভিশনের ইশতিয়াক আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে এখন টিভির মাসুদ আলম, দপ্তর সম্পাদক হিসেবে নিউজ টুয়েন্টিফোরের এইচ এম মহিউদ্দিন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এশিয়ান টিভির রেজাউল করিম রাসেল দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন জিটিভির প্রতিনিধি সেলিম রেজা মুন্সী, দেলোয়ার হোসাইন আকাইদ, মোহনা টিভির তাওহিদ হোসেন মিঠু, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তানভীর খন্দকার দিপু, মাই টিভির আবু মুসা, বাংলা টিভির আরিফ মজুমদার এবং এনটিভির মাহফুজ নান্টু।

সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন গ্লোবাল টিভির সাইফ উদ্দিন রনী, এশিয়ান টিভির বিশেষ প্রতিনিধি আজিজুল হক, এসএ টিভির প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং বিজয় টিভির রকিবুল ইসলাম (ম্যাক)।

এদিকে এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক এবং বাংলা ভিশনের জেলা প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজকে উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। পাশাপাশি ওমর ফারুকী তাপস ও এম ফিরোজ মিয়াকে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আজীবন সদস্য (লাইফ মেম্বার) ঘোষণা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz