রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়ায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময়: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১২৭ দেখেছেন :

প্রতিনিধি, ব্রাহ্মণপাড়া

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়”—এই স্লোগানকে ধারণ করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস -২০২৬ উদযাপনের নিমিত্ত উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, থানার এসআই মো. আব্দুল সবুর, উপজেলা মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সমাজসেবা কার্যক্রমের সুবিধাভোগী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সমাজসেবা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিনির্ভর, মানবিক ও সমতাভিত্তিক সমাজ গঠনে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় করিমপুর আশ্রয় প্রকল্পের ৬ জনের মাঝে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে দু’জন দরিদ্র ও অসহায় রোগীর মাঝে ওষুধ সহায়তা এবং ১১ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক) কার্ড বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz