বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লার ছয়টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, ৪৪ জন বৈধ।

  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৮৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লায় মনোনয়ন যাচাই-বাছাইয়ের প্রথম দিনে শুক্রবার ১১ টি আসনের মধ্যে ছয়টি আসনের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বৈধ ঘোষণা হয়েছে ৪৪ জন প্রার্থীর মনোনয়নপত্র।  শনিবার আরো পাঁচটি আসনের যাচাই বাছাই অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, কুমিল্লা -১ আসনে বাতিল হয় ৫ জন, কুমিল্লা-২ আসনে বাতিল হয়েছে ৪ জন, কুমিল্লা-৩ আসনে জামায়াত প্রার্থী সহ বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৪ আসনে বাতিল হয়েছে ২ জনের, কুমিল্লা-৫ আসনে বাতিল হয়েছে ১ জনের এবং কুমিল্লা- ৬ আসনে বাতিল হয়েছে ২ জনের।

তিনি আরো বলেন, মনোনয়নপত্রে স্বাক্ষর, এক শতাংশ ভোটার তালিকায় অসামঞ্জস সম্পূর্ণতা, ব্যাংক ব্যালেন্স নিয়ে বিভিন্ন পত্রাদি চাহিদা মত না দিতে পারায় প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।  তবে তারা চাইলে আইনগতভাবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz