রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে; কায়কোবাদ

  • আপডেট সময়: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ দেখেছেন :

প্রতিনিধি মুরাদনগর

বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় এ কথা বলেন তিনি। এর আগে তিনি তার বাবা–মা,দাদা-দাদির কবর জিয়ারত করেন।
কায়কোবাদ আরো বলেন, এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে আশাকরি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক।  ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশাকরি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুননুন বসরী ও কাজী শাহ আরেফীন। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz