বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সারাদেশে

হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

  • আপডেট সময়: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুমিল্লায় দোয়া-মোনাজাত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) কুমিল্লা নগরীর ঝাউতলা ছাতামসজিদে জুমার সালাত শেষে বিশেষ দোয়া মুনাজাত করা হয়। মিছিল শেষে ইনকিলাব মঞ্চের সদস্য ও মুসল্লীরা বিক্ষোভ মিছিল করেন।
মিছিলের স্লোগানে নারায়ে তাকবির, আল্লাহু আকবার। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। গোলামী না, আজাদী, আজাদী আজাদী।  ইউ ওয়ান জাস্টিস।  তুমি কে আমি কে, হাদী হাদী।  এক দুই তিন চার, তুই গদি ছাড়।  আমরা সবাই হাদী হবো, যুগে যুগে লড়ে যাবো।  দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এ সকল শব্দ বলা হয়।
নগরীর ঝাউতলা, বাদুরতলা প্রধান সড়ক হয়ে মিছিলটি কান্দিরপাড় পূবালী চত্বর এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসানসহ ইনকিলাব মঞ্চের সদস্যরা।
সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দ্রুত করতে হবে।
বিচার নিয়ে কোন টালবাহানা করা যাবে না। ক্রসফায়ারের নাটক করা যাবে না। আমরা সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা ছাত্রদের রক্তের সাথে বেইমানী করবেন না। খুনিদের বিচার করুন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনী গণসংযোগ শেষে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীর গুলিতে আহত হন ওসমান হাদি। এবং ১৮ ডিসেম্বর রাত ৯টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz