বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সারাদেশে

হোমনায় যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ চারজন আটক

  • আপডেট সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ দেখেছেন :

হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ৪ বোতল ফেনসিডিল, ২৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১ লাখ ৮৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মেহেদী মাহমুদ ওরফে পিয়ার (৩০), নুরুজ্জামান ওরফে বাবু (২৬), আনিছ (৩৯) এবং সুমন (৪০)।
মঙ্গলবার ভোররাতে মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এ ঘটনায় হোমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ব্যাপারে ইন্সপেক্টর (তদন্ত) দিনেশ চন্দ্র দাস জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz