বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে

দেবিদ্বারে দুই ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ দেখেছেন :

দেবিদ্বার প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বারে দুটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন। এ সময় বিপুলসংখ্যক কাঁচা ইট ও কিলন ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা ১২ টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনে নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোর্শেদ এবং সেনাবাহিনী ও পুলিশের দুটি টিম উপস্থিত ছিলেন।
অভিযানে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকার এম.এম. ব্রিক্স ও জাফরগঞ্জ এলাকার সনি ব্রিক্স-এ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে এম.এম. ব্রিক্সকে ৫ লাখ টাকা এবং সনি ব্রিক্সকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি উভয় ভাটার কাঁচা ইট ও কিলন বিনষ্ট করা হয়।
দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ‘পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz