রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ-ভারত সীমান্তের কুমিল্লায় ৬২ লক্ষ ৮৭ হাজার ১৫০ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তি  মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছি বিজিবি। এর আগে গত ২৪ ঘণ্টায় কুমিল্লার চৌদ্দগ্রাম ও আদর্শ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে এসব মালামাল যুদ্ধ করা হয়।

​অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ১০ বিজিবির আওতাধীন শিবের বাজার বিওপি এবং বিবিরবাজার বিওপি’র গোলাবাড়ী পোস্টের বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্তের ৮ কিলোমিটারের অভ্যন্তরে কবিরাজ বাজার এবং টিক্কারচর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই ভারতীয় শাড়ির চালানগুলো আটক করা হয়। জব্দকৃত মালামাল প্রচলিত বিধি মোতাবেক কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে তাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz