রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

লাকসামে যৌথ বাহিনীর অ্যাকশন, মাদক সম্রাট গ্রেফতার

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ দেখেছেন :

প্রতিনিধি, লাকসাম

কুমিল্লার লাকসামের সাতবাড়িয়ায় সেনাবাহিনী ও পুলিশের এক শ্বাসরুদ্ধকর যৌথ অভিযানে ধরাশায়ী হয়েছে কুখ্যাত মাদক সম্রাট মো. শফিক (৪৭)।

 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে পরিচালিত এই ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও পুলিশের একটি বিশেষ দল রাত ৮টা ৪৫ মিনিটে সাতবাড়িয়া এলাকায় অভিযান চালায়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও চৌকস আভিযানিক দল চারদিক থেকে ঘিরে ফেলে শফিককে। এসময় মাদক কেনাবেচা করা অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।

​গ্রেফতারের পর শফিকের দেহ ও আস্তানায় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৫৫ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট। বিপুল পরিমাণ গাঁজা, ​মাদক বিক্রির নগদ ৪৫,০০০ টাকা।

জানা গেছে, শফিক এলাকার মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। তার বিরুদ্ধে আগে থেকেই আরও দুটি মাদক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে লোকচক্ষুর আড়ালে লাকসামের যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছিল। তার গ্রেফতারে এলাকায় স্বস্তি নেমে এসেছে।

​যৌথ বাহিনীর এই সফল অপারেশন রাত ১০টা ৪০ মিনিটে শেষ হয়। রাতেই আটককৃত মাদক সম্রাট ও জব্দকৃত মালামাল লাকসাম থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে নতুন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের মূল উৎপাটন না হওয়া পর্যন্ত এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, ছাড় দেওয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz