
প্রতিনিধি, দেবিদ্বার
আপনি এক মার্কার, আমি এক মার্কার—লাগা মারামারি। এটা যাতে কখনো না হয়। কোনো সহিংসতার দরকার নেই, প্রতিহিংসার দরকার নেই। আপনারা সমাজের অন্যান্য জায়গায় যেভাবে ভিন্নতা বজায় রেখে চলাচল করেন, একইভাবে ভোটকে সামনে রেখে যাকে ইচ্ছা তাকে ভোট দিন। তবে কোনো সামাজিক বিশৃঙ্খলা না করার আহবান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) হাসনাত আবদুল্লাহ তার নিজ নির্বাচনী আসন কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন এলাকায় পদযাত্রা ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।
এদিকে, হাসনাত আবদুল্লাহর পদযাত্রা চলাকালে দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তার পুরো কর্মসূচিকে ঘিরে দেবিদ্বারে বইছে নির্বাচনী আমেজ। হাসনাত আবদুল্লাহকে এক নজর দেখতে গ্রাম–গঞ্জের পদযাত্রায় ভিড় জমির সাধারণ মানুষের।
সমাজে অস্থিরতা ও প্রতিহিংসা তৈরি করে কোনো লাভ নেই—এ মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, আপনাদের কাছে আমার নসিহত, আপনারা সমাজের মধ্যে সবাই এক থাকবেন।