রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ভিক্টোরিয়া কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সোহরাব, যুগ্ম-সম্পাদক ফারুক

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৬১ দেখেছেন :

আল-আমিন কিবরিয়া

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় শুরু হয় ভোটগ্রহণ, শেষ হয় দুপুর ২ টায়। কলেজের পরীক্ষ ভবনের মাল্টিপারপাস রুমে এ ভোটগ্রহণ হয়। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে ছিল উৎসবের আমেজ।
নির্বাচনে সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, তিনি পেয়েছে-৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন পেয়েছে- ৬৯ ভোট। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার, তিনি পেয়েছে-৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম পেয়েছেন-৫৫ ভোট। এছাড়াও প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. খালেদ হোসেন খান বলেন, ‘১৬৮ ভোটারের মধ্যে পড়েছে- ১৫৯ ভোট।। এরমধ্যে সম্পাদক পদে- ১৫৮ ও যুগ্ম সম্পাদক- ১৫৪ টি ভোট পড়েছে। বাতিল হয়- ১টি ভোট। যুগ্ম সম্পাদক পদে পড়েনি-৪ ভোট। এই কমিটি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্ব নিবেন এবং দায়িত্বে থাকবে একই বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।’
সম্পাদক পদে বিজয়ী গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘এবার অসম্পূর্ণ কাজ শেষ করব। খুবই উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। আমার নিকটতম প্রতিদ্বন্দীও আমার কাছাকাছি ভোট পেয়েছেন৷ সবাইকে একসাথে নিয়ে কাজ করতে চাই।’
যুগ্ম সম্পাদক পদে বিজয়ী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার বলেন, ‘এবারে আমি প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছি। শিক্ষকরা আমার উপর আস্থা রেখে বিশাল ব্যবধানে জয়ী করেছেন। সবাইকে সাথে নিয়ে শিক্ষক ও কলেজের উন্নয়নের কাজ করব।’
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল বাসার ভূঁঞা বলেন, ভিক্টোরিয়া কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। এই কলেজে উৎসবমুখর পরিবেশে শিক্ষক পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ী হয়েছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz