বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সারাদেশে

জবাবদিহিতা কমে গিয়েছিল, এখন ঠিক হচ্ছে— কুমিল্লা পুলিশ সুপার

  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের সঠিক ভাবে দায়িত্বপালনের পূর্বের সকল বদনাম ঘুচানোর প্রচেষ্টা হবে। এজন্য সারা দেশে প্রায় দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে মন্তব্য করে কুমিল্লা জেলা পুলিশ সুপার ও পুলিশ সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মোঃ আনিসুজ্জামান বলেছেন, পুলিশের চেইন অব কমান্ড ঠিক করা হচ্ছে। এর আগে এই বিষয়টি নষ্ট হয়ে গিয়েছিল। যে কারনে জবাবদিহিতা কমে গিয়েছিল।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এসব কথা বলেন।
তিনি কুমিল্লা কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন, এখন থেকে প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপারগণের কাছে রিপোর্ট করবেন। সার্কেল অতিরিক্ত সুপারগণ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ এবং অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ রিপোর্ট করবেন জেলা পুলিশ সুপারকে।এছাড়া একজন এসআই বা উপ- পরিদর্শকের এসিআর লেখার দায়িত্ব দেয়া হয়েছে সার্কেল পুলিশ সুপারকে- এতে চেইন অব কমান্ড ও জবাবদিহিতা কঠোর হবে।
 মত বিনিময় উপস্থিত ছিলেন,  কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল ইসলাম, সদর সার্কেল সাইফুল মালিকসহ বিভিন্ন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz