রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনায় ২ সন্তানের জননীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় পরিকল্পিতভাবে মারধর ও দড়ি পেচিয়ে ছাবিনা আক্তার (২৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ ঘরের বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি পরিবারের। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আবুল খায়ের কে আটক করেছে পুলিশ।
রবিবার (৭ নভেম্বর) রাত ৮ টায় উপজেলার গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ছাবিনা আক্তার মহিচাইল ইউনিয়নের হারালদার গ্রামের ময়নাল হোসেনের মেয়ে ও হোসেনপুর গ্রামের আবুল খায়ের এর স্ত্রী । ছাবিনার সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের ভবিষ্যৎ নিয়ে এখন উদ্বিগ্ন পরিবার ও স্থানীয়রা।
সোমবার নিহতের বাবা ময়নাল হোসেন চান্দিনা থানায় স্বামী আবুল খায়ের ও তার বোন শিউলী আক্তার এবং ভাগিনা রুবেলসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন।
পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ছাবিনাকে পূর্ব পরিকল্পিতভাবে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। পরে প্লাস্টিকের দড়ি দিয়ে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়েছে, হত্যার পর মরদেহ দ্রুত সরানোর চেষ্টা চলছিল এবং প্রথমে তা বাথরুমে রেখে গোপন করার চেষ্টা করা হয়।
এজাহারে আরও উল্লেখ রয়েছে—স্বামী আবুল খায়েরের পাশাপাশি তার বোন শিউলি আক্তার ও ভাগিনা রুবেলও নিয়মিত ছাবিনাকে নির্যাতন করত। তারা একই বাড়িতে থাকত এবং বিভিন্ন অজুহাতে ছাবিনার ওপর শারীরিক ও মানসিক চাপ প্রয়োগ করত। নিহতের পরিবার জানিয়েছে, এ বিষয়ে বহুবার স্বামী আবুল খায়েরকে জানালেও কোনো সমাধান হয়নি; বরং নির্যাতনের মাত্রা সময়ের সঙ্গে আরও বেড়েছে।
নিহতের বাবা ময়নাল হোসেন বলেন, বিয়ের পর থেকেই মেয়ের ওপর অত্যাচার চলে আসছিল। বহুবার আলাপ–আলোচনা করেও কোনও সুরাহা হয়নি। রবিবার রাতেও ছাবিনার সঙ্গে যোগাযোগ না পেয়ে সন্দেহ হয়। স্বামী খায়ের রাতে কল করে বলে ছাবিনা মারা গেছে। তারা বাড়িতে  গিয়ে তাকে বাথরুমে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনার খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর হোসেনপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি—ছাবিনার ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হলেও কেউ পদক্ষেপ নেয়নি, শেষ পর্যন্ত তা হত্যায় পরিণত হয়েছে। দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । স্বামী আবুল খায়েরকে আটক করা হয়েছে এবং অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz