বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সারাদেশে

ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন আগামীকাল তিন পদে প্রার্থী ছয় জন

  • আপডেট সময়: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ দেখেছেন :
কোষাধ্যক্ষে নেই প্রতিদ্বন্দ্বি,  যুগ্ম সম্পাদক (মহিলা) পদে মনোনয়ন নেননি কেউ।
আল-আমিন কিবরিয়া 
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন রাত পোহালেই অনুষ্ঠিত হবে। শিক্ষকদের এ নির্বাচনকে ঘিরে কলেজে চলছে উৎসবের আমেজ। সকাল ১০টায় শুরু হবে ভোটগ্রহণ। চলবে দুপুর দুইটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে করা হবে ফলাফল ঘোষণা।
নির্বাচনে সম্পাদক পদে ৩ জন ও যুগ্ম সম্পাদক পদে ২ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্পাদক পদে শিক্ষক পরিষদের বর্তমান সম্পাদক— গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যোবায়ের মিয়া এবং পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার।
এছাড়াও প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো. ইমাম হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ হবেন।
এদিকে যুগ্ম সম্পাদক (মহিলা) পদে কেউ মনোনয়ন না নেওয়ায় এই পদ খালি থাকবে।
প্রধান নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. খালেদ হোসেন খান বলেন, ‘এবার ১৬৮ জন শিক্ষক ভোটার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন৷ সব প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। কলেজের পরীক্ষ ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে। এই কমিটির মেয়াদ হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।’
সম্পাদক প্রার্থী ও বর্তমান সম্পাদক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, ‘অসম্পূর্ণ কাজ শেষ করতে প্রার্থী হয়েছি আবার। ইনশাল্লাহ জিতব।’
সম্পাদক প্রার্থী মোহাম্মদ যোবায়ের মিয়া বলেন, ‘আমি শিক্ষক ও কলেজের উন্নয়নে কাজ করতে চাই। কলেজের সকল শিক্ষকের পাশে থাকা ও কলেজের উন্নয়নে নিজে যুক্ত থাকতে একটা সুযোগ চাই। যেখানে শিক্ষকদের সমস্যা আছে, সেটা সমাধান করো আমাদের দায়িত্ব হবে।
সম্পাদক প্রার্থী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, ‘ পরিষদের শিক্ষকদের নিয়ে কলেজের উন্নয়নে কাজ করতে চাই।’
শিক্ষক পরিষদ নির্বাচন কমিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এর আগে গত মাসের ১৭ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং একই দিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২০ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৬ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া ও একই দিন মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz