রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে

  • আপডেট সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নিয়ে নাগরিক ভাবনা তুলে ধরতে ৬ ডিসেম্বর শনিবার কুমিল্লা নগরীর একটি  হোটেলের হলরুমে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সুশীল সমাজ, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানের আয়োজন করে  সুজন সুশাসনের জন্য  নাগরিক কুমিল্লা জেলা ও মহানগর কমিটি।  দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ আঞ্চলিক সমন্বয়কারী মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় সুজন কুমিল্লা জেলা সেক্রেটারি অধ্যাপক আলী আহসান টিটু
মুল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের লক্ষ ছিল সাম্য, মানবিক মর্যাদা ও মানবাধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সংকট, প্রশাসনিক প্রভাব এবং নির্বাচনী ব্যবস্থার দুর্বলতায় জনগণের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জাতীয় নির্বাচন গণতান্ত্রিক চর্চা থেকে দূরে ছিল বলে তারা মন্তব্য করেন। এতে নাগরিকদের আস্থা নড়বড়ে হয়ে পড়েছে।
তারা বলেন,“মানুষ এখন রাষ্ট্র নিয়ে ভাবছে— এটি আশার দিক। এমপিদের জমিদারি প্রথা বন্ধ করতে হবে; তারা জনগণকে প্রজা ভাবতে পারেন না। নমিনেশন প্রক্রিয়া পরিবর্তন জরুরি, যাতে দল সংগঠনের যোগ্য ও সৎ মানুষকে মনোনয়ন দিতে পারে। অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ ছাড়াও প্রতিপক্ষকে গ্রেপ্তার করে ‘গায়েল’ করার সংস্কৃতি বন্ধ করতে হবে। জনগণ দেশের মালিক— এই বোধ সমাজে ফিরিয়ে আনতে হবে।’
বক্তব্য রাখেন সনাক কুমিল্লা সভাপতি নিখিল চন্দ্র রায়,
বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল,কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ডঃ আলী হোসেন চৌধুরী।
সভাপতির বক্তব্য  রাখেন সুজন কুমিল্লার সভাপতি  আলহাজ শাহ আলমগীর খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz