রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান

  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া মহেশপুর এলাকার মুহুরি বাড়ি সংলগ্ন স্থানে নবনির্মিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’–র শুভ উদ্বোধন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ মাদরাসার অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুমিল্লা–বুড়িচং সড়কের পাশে অবস্থিত নূরানী ও হাফিজিয়া উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক মোঃ গিয়াস উদ্দিন।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন পালপাড়া কাজী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মুফতি মাওলানা আইয়ূব আনসারী এবং পালপাড়া মুহুরি বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসাইন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক রূপসী বাংলার জেনারেল ম্যানেজার মোঃ শাখাওয়াত হোসেন ইসরাফিল।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি খায়রুল ইসলাম শিমুল, আবুল বাশার, পলাশ নবী, রায়হাত, জিল্লান হোসেনসহ এলাকার বিভিন্ন পর্যায়ের মানুষ।

উল্লেখ্য, দ্বীনি এ শিক্ষা প্রতিষ্ঠানটি আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রমসহ নিয়মিত শিক্ষা কার্যক্রম শুরু করবে।
হেফজ খানায় শিক্ষার্থীদের জন্য থাকবে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার ব্যবস্থা, পাশাপাশি আরও একাধিক সুযোগ-সুবিধা। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন পূর্বা ও অর্পা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz