রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

তিতাসে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

  • আপডেট সময়: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ দেখেছেন :

স্ত্রীর দাবি তার স্বামীকে ফাঁসানো হয়েছে

প্রতিনিধি, তিতস

কুমিল্লার তিতাসে অস্ত্রসহ এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি হলেন- উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো.মান্নান ভূইয়াকে (৫৮)। সে একই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।
শনিবার (২৯ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৮ নভেম্বর) মধ্য রাতে মজিদপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতের বাড়ির বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান ১টি, সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মান্নান ভূইয়ার স্ত্রী হাজেরা খাতুন বলেন, আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে, তারই জেরে পরিকল্পিতভাবে আমার বাড়ির বাহিরে বাথরুমের ছাদে এইগুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।
তিতাস থানা পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হক বলেন, নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মান্নান ভূইয়াকে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz