রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন শনিবার

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১১১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার
দেশের অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচন শনিবার।

প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম নির্বাচনটি ভোটগ্রহণ সকাল ৯ টায় শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত।

যারা সরাসরি স্কুলে উপস্থিত থাকবেন সেখানে স্থাপিত ভোট কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রে উপস্থিত থাকতে পারবেন না তারাও অনলাইনের মাধ্যমে সারা পৃথিবী থেকেই ভোট দিতে পারবেন।

নির্বাচনে ভোট দেবেন ১৯৯১ জন নিবন্ধিত ভোটার। নির্বাচন উপলক্ষে শুক্রবার সকালে কুমিল্লা জিলা স্কুল টিচার্স লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এ কে এম কামরুল ইসলাম এফসিএ।

প্রধান নির্বাচন কমিশনার আরো জানান, ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠিত হলেও এ প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট গ্রহণের মাধ্যমে এই সংগঠনটির কমিটি নির্বাচিত হতে যাচ্ছে। ১৩ টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। বাকি ছয়টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৫ জন প্রার্থী। পদ গুলি হচ্ছে, সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক, আইটি সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নির্বাহী সদস্য। শনিবার কুমিল্লা জিলা স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ব্যালটে গ্রহণ।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজ বলেন, নগরীর কান্দিরপাড় এলাকায় ঐতিহ্যবাহী কুমিল্লা জিলা স্কুল প্রতিষ্ঠিত হয় ১৮৩৭ সালে। প্রায় দুই শতাব্দীর দীর্ঘ ইতিহাসের প্রতিষ্ঠানটি দেশ বিদেশে অসংখ্য কৃতি ও বিশিষ্ট ব্যক্তিত্ব তৈরি করেছে। যারা বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে দিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরো সুদৃঢ করতে এবং সম্মিলিত অগ্রগতির লক্ষ্যে ২০১১ সালে কুমিল্লা জেলা স্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz