রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

ব্রাহ্মণপাড়া শশীদলে বিএনপির প্রার্থীর পথসভা ও মিছিল

  • আপডেট সময়: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১০৯ দেখেছেন :

‎ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।
‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনের পক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে শশীদল ইউনিয়ন ৬ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ পথসভা ও মিছিল সেনের বাজার থেকে শুরু করে শশীদলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শশীদল বাজারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

এতে শশীদল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোরশেদ আলম এর নের্তৃত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল্লাহ রবি, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজু, সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান জুমান (মালদার), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মিন্টু, শশীদল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ডাঃ মিজানুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি পেয়ার মিয়া, সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিল্লাল হোসেন মাষ্টার, শ্রমিকদলের সভাপতি ইসমাইল হোসেন বাবু, ছাত্রদল সভাপতি সাকিব মাহমুদ, সাকিব সাব্বিরসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। মিছিলে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz