রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময়: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১২৮ দেখেছেন :
প্রতিনিধি প্রতিনিধি |
কুমিল্লার বুড়িচংয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের পাঁচ নম্বর পিলার এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সীমান্তের জামতলা–কালিকৃষ্ণনগর পাঁচ পিলার সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে পুলিশকে খবর দিলে, তারা ঘটনাস্থলে এসে লাশটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,  বিজিবির কাছ থেকে খবর পেয়ে পুলিশ অজ্ঞাত লাশটি উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে দুই–তিন দিন ধরে সীমান্ত এলাকার আশপাশে ঘুরতে দেখা গেছে। তিনি কীভাবে মারা গেছেন, সে বিষয়ে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
ওসি আরো জানান, লাশের গায়ে কোনো আঘাত বা ক্ষতচিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন ভবঘুরে হতে পারেন।
শংকুচাই ক্যাম্পের বিওপি’র বিজিবি সুবেদার আব্দুর রাজ্জাক বলেন, পাঁচ নম্বর পিলার এলাকা থেকে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুড়িচং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ওসি শাহিনুল ইসলাম আরো বলেন, মৃত্যুর কারণ জানতে পিবিআই, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz