রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবককে হত্যা; আটক ৩

  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৩১ দেখেছেন :

প্রতিনিধি, চান্দিনা

কুমিল্লার চান্দিনায় ছিনতাইকারী সন্দেহে বাড়ি থেকে ধরে এনে মো. মুছা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে সোমবার বিকেলে ৩জনকে আটক করে পুলিশ। এর আগে রবিবার (২৩ নভেম্বর) মধ্য রাতে চান্দিনা উপজেলার বরকরই ইউনিয়নের চাঁদসার গ্রামে ওই ঘটনা ঘটে। সোমবার দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুছা ওই ইউনিয়নের কাদুটি গ্রামের আলাউদ্দিন এর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়- চাঁদসার গ্রামের ময়নাল হোসেন কাদুটি বাজারে মোবাইল ফোনের ব্যবসা পরিচালনা করেন। প্রায় ১০ দিন আগে ময়নাল বাজার থেকে বাড়ি যাওয়ার সময় পথিমধ্যে ছিনতাইকারীরা আক্রমণ করে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেয়। ওই ঘটনায় ময়নাল মুছাকে সন্দেহ করে। মুছাও ৮-১০দিন বাড়িতে না থাকায় সন্দেহ আরও ঘনিভূত হয়। রবিবার রাতে মুছা বাড়িতে আসলে তার বাড়ির লোকজন ময়নালকে খবর দেয়। রাত অনুমান সাড়ে ১২টায় ময়নাল, তোফাজ্জলসহ আরও কয়েকজন এসে মুছাকে বাড়ি থেকে ধরে নিয়ে গণপিটুনি দেয়। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।

এদিকে, ঘটনাস্থলে মুছার মৃত্যুর পর মরদেহ ফেলে আত্মগোপনে চলে যায় হামলাকারীরা।

ব্যবসায়ী ময়নাল হোসেন এর চাচাতো ভাই ইউপি সদস্য সামির হোসেন জানান- গত ১০-১২ দিন আগে ময়নালকে রাতের অন্ধকারে আটক করে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী চক্র। এসময় ময়নালকে বৈদ্যুতিক সক দিয়ে তার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। মুছাকে পিটিয়ে হত্যার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন- এ সময় আমি বাড়িতে ছিলাম না। শুনেছি মুছার বাড়ির লোকজনই ময়নালদের ফোন করে খবর দিয়ে ধরিয়ে দিয়েছে।

চান্দিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত (ওসি) জাবেদ উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন- ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে প্রাথমিক ভাবে ৩জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম ও পরিচয় দেয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz