বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

তিতাসে মাদককে লাল কার্ড প্রদর্শন ও আত্মহত্যা রোধে শিক্ষার্থীরা শপথ নেন।

  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

তিতাসে স্মার্ট ফোনের অপব্যবহার, মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার গাজীপুর খান সরকারি মডেল বহুমূখী হাই স্কু্ল অ্যান্ড কলেজে সোমবার (২৪ নভেম্বে) সকাল ১১টায় টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে মাদক, স্মার্ট ফোনে আসক্তিকে লাল কার্ড প্রদর্শন, আত্মহত্যারোধ ও চরিত্র গঠনের শপথ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অত্র কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রভাষক মাহফুজুল ইসলাম সাইমুম, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের দাউদকান্দি শাখার দপ্তর সম্পাদক রাব্বি ভূঁইয়া, প্রচার সম্পাদক হিমেল আহমেদ, সদস্য সাথী শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠন, মাদক ও আত্মহত্যা রোধে শপথ পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

উল্লেখ্য, সংগঠনটি ৬৪ টি জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতায় কাজ করছেন। সংগঠনের সকল সদস্য বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা তাদের প্রতি মাসের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের সচেতন করতে স্বেচ্ছায় গত ১৪ বছর সারা দেশে কাজ করছেন। এটি তাঁদের ১৮৯৯ তম সামাজিক সচেতনতামূল কর্মসূচি ছিলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz