বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসকের মৃত্যু

  • আপডেট সময়: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৯১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার 

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লার গাইনি চিকিৎসক ডাঃ ফাহমিদা আজিম কাকলী।
রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তাঁর মৃত্যু হয়। বড় ভাই মনজুরুল আজীম পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েক দিন আগে কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। এ সময় তাঁর কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার দ্রুত অবনতি হলে শনিবার তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তাঁর রক্তচাপ হঠাৎ কমে গেলে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডাঃ কাকলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কুমিল্লায়। রোগী, সহকর্মী, স্বজন—সবার মুখেই বিষাদের ছাপ। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটার–এর সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।
স্বজনরা জানান, তাঁর মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তুর্না দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, ডাঃ ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং নগর মাতৃসদন কুমিল্লা–এর কনসালট্যান্ট ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz