বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

ফ্যাসিস্ট হাড্ডিটা রেখে গেছে, এখন তারা তা চাটছে- এনায়েত উল্লাহ আব্বাসী

  • আপডেট সময়: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১২১ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

তাহরিকে খতমে নবুয়াত বাংলাদেশের আমির জৈনপুরের পীর ড. সাইয়েদ এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৬ বছর ফ্যাসিবাদ নির্যাতন করেছে দুর্নীতি করেছে। গোস্ত খেয়ে হাড্ডিটা রেখে গেছে। এখন যারা আছে তারা হাড্ডি চাটছে। আগে দুর্নীতি হতো বস্তা ভর্তি টাকা দিয়ে, এখন হচ্ছে কিপটো কারেন্সিতে।
কুমিল্লার বুড়িচং উপজেলার সোন্দ্রম গ্রামে শনিবার (২২ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনে উপলক্ষে সুস্থতা ও কল্যাণ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি।
দোয়া মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ারও সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
এই অনুষ্ঠানের আয়োজন করেন বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সমাজ সেবক একেএম লুৎফুর রহমান রিপন। মাহফিল ২০টি গরু জবাই করে মুসল্লিদের আপ্যায়ন করা হয়।
প্রধান অতিথি এনায়েত উল্লাহ আব্বাসী বলেন, ১৯৭৭সালে জিয়াউর রহমান ১৯ দফা দাবির পক্ষে গণভোট করেছিলেন। সেই গণ ভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন হয়েছিলো। সেখানে তিনি সংযোজন করেছিলেন-বিসমিল্লাহির রহমানির রাহিম। তিনি একটি ভালো কাজ করেছিলেন, এর জন্য তার জন্য দোয়া করি। এই কারণে আল্লাহ তাকে নাজাত দিন।
তিনি আরো বলেন, আমি কেন গণভোট চাই না? এখন যে সনদ হইছে স্বাক্ষরের আগে এক অবস্থা স্বাক্ষরের পরে আরেক অবস্থা। এই সনদ যদি গণভোটে পাস হয় তাহলে জিয়াউর রহমানের সংযোজন করা সংবিধানের আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস থাকবে না। তাহলে এই গণভোট কি কোন মুসলমান বিশ্বাস করতে পারে?

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz