বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সারাদেশে

কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত

  • আপডেট সময়: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ দেখেছেন :

স্টাফ রিপোর্টার

কুমিল্লা সেনানিবাসে শুক্রবার বিকেলে নানা কর্মসূচির মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সামরিক –বেসামরিক কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য অতিথিদের অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা।
প্রধান অতিথির বক্তব্যে জিওসি মেজর জেনারেল মোঃ নাজিম-উদ-দৌলা মুক্তিযুদ্ধে কুমিল্লা ও আশপাশ অঞ্চলের মানুষের বীরত্বপূর্ণ অবদানের উচ্চ প্রশংসা করেন। তিনি বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের প্রতিটি দুর্যোগ ও ক্রান্তিকালে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ মানবিক ও রাষ্ট্রীয় দায়িত্ব তারা নিষ্ঠার সঙ্গে পালন করবে।
তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, জাতীয় দুর্যোগ মোকাবিলা, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. হায়দার আলী, কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মির্জা তাইয়েবুল ইসলামসহ কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালী ও লহ্মীপুর জেলার জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz