রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৯১ দেখেছেন :

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে টানা অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

গত ১৩ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এক সপ্তাহের অভিযানে কুমিল্লার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, শাল-চাদর, কসমেটিকস, ঔষধ, আতশবাজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি ও বিভিন্ন খাদ্য সামগ্রী। এর মধ্যে সবচেয়ে বেশি জব্দ হয়েছে খাদ্যসামগ্রী— যার বাজারমূল্য প্রায় ১ কোটি ২৯ লাখ ২২ হাজার টাকা। একই সময়ে ৭০ লাখ ৭৮ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও শাল-চাদর জব্দ করা হয়। এছাড়া মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপসহ বিভিন্ন মাদক দ্রব্যও উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সবসময়ই সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।

বিজিবির এসব ধারাবাহিক অভিযানের ফলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz