বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সারাদেশে

ব্রাহ্মণপাড়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধানবীজ ও সার বিতরণ

  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৯১ দেখেছেন :

মোঃ সোহেল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রবি মৌসুমে বোরোধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১১শ প্রান্তিক কৃষক-কৃষাণীর মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়।

বুধবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় জানায়, ২০২৫–২৬ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় উপজেলায় ৬০০ কৃষক-কৃষাণীকে দেওয়া হয়েছে উপশী জাতের ৫ কেজি ধান বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার। এছাড়া ৫০০ কৃষক-কৃষাণীকে দেওয়া হয় ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল মান্নান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, কৃষি প্রণোদনার এই সহায়তা বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক কৃষকরা যাতে উৎসাহিত হয়ে ফলন বাড়াতে পারেন, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।

বিতরণী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে। প্রণোদনার এই বীজ ও সার কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz