রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

নগরীতে একই দিনে বিএনপির দুই গ্রুপের সমাবেশকে ঘিরে উত্তেজনা

  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে বৃহস্পতিবার একই দিনে বিএনপির দুই গ্রুপের দুটি পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা বিরাজ করছে।
ইতোমধ্যে সংশ্লিষ্ট দুই পক্ষই প্রশাসনের কাছে আলাদা আলাদা আবেদন জমা দিয়েছে। মাঠ বরাদ্দ ও জনসমাগম সংক্রান্ত ইস্যুতে বুধবার দুপুর থেকেই এলাকায় চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী টাউনহল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
জানা যায়, এক পক্ষের আয়োজনে বৃহস্পতিবার ২০ নভেম্বর বিকাল ২টায় টাউনহল মাঠে কুমিল্লা ৬ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা। এ কর্মসূচির বিষয়ে থানাকে অবহিত করে তার ব্যক্তিগত আইনজীবী এডভোকেট আবদুল মোতালেব মজুমদার একটি আবেদন জমা দিয়েছেন। অন্যদিকে একই দিন একই স্থানে একই আসনের মনোনয়ন বঞ্চিত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া মাহফিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জেলা প্রশাসকের কাছে মাঠ বরাদ্দের জন্য আবেদন করেন।
এ বিষয়ে ইয়াছিনের অনুসারী মহানগর যুবদল নেতা সাজ্জাদ হোসেন বলেন, আমরা ১৮ তারিখে আবেদন জমা দিয়ে এই অনুমতি নিয়েছি। আমরা ২ দিন আগ থেকেই স্টেজের কাজ শুরু করেছি।
এদিকে মনিরুল হক চৌধুরীর পক্ষের বিএনপি নেতা অ্যাডভোকেট মোতালেব হোসেন বলেন, আমাদের অনুমোদন নেওয়া আছে। আমাদের প্রোগ্রাম হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বুধবার রাত সাড়ে ৮ টায় কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, বিষয়টি জেলা পুলিশ ও প্রশাসনের আলোচনার টেবিলে গেছে। দুই পক্ষের প্রতিনিধিরা পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা শেষে প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz