বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সারাদেশে

সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি মহানগরকেও সাজাবো; মনিরুল হক

  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২৬ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক জিয়ার ধানের শীষ এগিয়ে যাবে। কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ।

 

সোমবার (১৭ ই নভেম্বর) বিকেলে কুমিল্লা-০৬ আসনে বিএনপির গণ-মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে এই আসন তারেক জিয়াকে উপহার দিতে চাই। আমি সদর দক্ষিণকে যেমন সাজিয়েছি তার চেয়ে আরও সুন্দর করে কুমিল্লা মহানগরকে সাজাবো।

 

মিছিলটি নগরীর চকবাজার থেকে মিছিল নিয়ে রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউজ, ফৌজদারি মোড়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

মনিরুল হক চৌধুরী আরো বলেন, আমাদের দল বিএনপি, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নির্বাচনী মার্কা ধানের শীষ। এই ধানের শীষের বিপক্ষে যারাই আসবে আমরা দলবদ্ধভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনের আর বেশি সময় নাই। সবাই ধানের শীষের জন্য ভোট চাইতে এখনি বেরিয়ে যান। প্রয়োজনে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে আত্মীয়তা বাড়ান, ধানের শীষের ভোটার বাড়িয়ে তুলুন।

গণ মিছিলে যোগ ছিলেন- বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান, মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মোঃ হানিফ, সদস্য সচিব সোহেল মজুমদার সহ মহানগর ও দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz