রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

আদর্শ সদরে মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময়: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৫ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) সকালে জেলার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে ঘটনা হয়।
নিহতরা হলেন- বসন্তপুর গ্রামে বড় বাড়ির মৃত আকবর আলীর স্ত্রী রাহেলা বেগম(৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। হত্যাকাণ্ডের অভিযুক্ত বিল্লাল হোসেন(৪৫) নিহত রাহেলা বেগমের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী নিহতদের স্বজন ও স্থানীয়রা বলেন, অভিযুক্ত বিল্লাল ও নিহত কামালের মধ্যে দীর্ঘদিন জায়গা নিয়ে বিরোধ চলছিল। এর মধ্যে অভিযুক্ত বিল্লাল বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করায় প্রতিবাদ করে কামলা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত বিল্লাল কামালের উপর হামলা করে। কামালকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ঘটনাস্থলে হত্যা করে। কামালকে হত্যার সময় ধস্তাধস্তির আওয়াজ শুনে নিহত রাহেলা বেগম বাঁচাতে আসলে অভিযুক্ত বিল্লাল তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত বিল্লালের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। তার ছোট ভাই মাদক ব্যবসা বাঁধা দেয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz