রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

কুমিল্লায় ছাত্রলীগের ৪৪ নেতাকর্মী আটক

  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২০০ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতিকালে ছাত্রলীগের ৪৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি।
রোববার (১৬ নভেম্বর) ভোরে নগরীর টমছম ব্রিজ, ঝাউতলা ও বাদুরতলা এলাকা থেকে ব্যানার, লাঠি ও লাইটারসহ ২৯ জনকে আটক করা হয়। একইসময় জেলার বিভিন্ন এলাকা থেকে আরও ১৫ জনকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, কুমিল্লায় অরাজকতা, আইন শৃংঙ্খলা বিঘ্নের উদ্দশ্যে  শহরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রস্তুত হয়। ব্যানার, লাঠি, গ্যাসলাইটসহ টমছমব্রীজ এলাকা ও বাদুরতলা এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে ২৯ জনকে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এছাড়াও কুমিল্লা জেলার বিভিন্ন জায়গায় থেকে আরো ১৫ জনকে আটক করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বেলা ১২ টায় বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কন্ঠকে বলেন, আমরা তাদের আটক করে থানায় নিয়ে এসেছি। সবাইকে মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ব্যানার লাঠ ও লাইটার পাওয়া গেছে। আইনি ব্যবস্থা শেষে তাদের কারাগারে পাঠানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz