রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

মায়ের সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

  • আপডেট সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৬২ দেখেছেন :

প্রতিনিধি, দেবিদ্বার

মায়ের সঙ্গে খালার বাড়ি যাওয়ার পথে সড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিল ছয় বছরের শিশু হাফেজ। ঠিক সেই মুহূর্তে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৭টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার ইউছুফপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হাফেজ দেবিদ্বার উপজেলার মোগসাইর (এগারগ্রাম) এলাকার ওমানপ্রবাসী মো. আলী হোসেনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মা কুলসুম বেগমের সঙ্গে মুরাদনগরের ঘোষঘর গ্রামে খালার বাড়ি যাওয়ার উদ্দেশে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল হাফেজ। মায়ের পাশে দাঁড়িয়ে চুপচাপ চিপস খাচ্ছিল শিশুটি। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা মাটি বোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে হাফেজকে চাপা দিয়ে চ‌লে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর নিহত হাফেজের চাচা, অটোরিকশাচালক মো. নবী হোসেন মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. আনিসুর রহমান বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে এবং শিশুটির লাশ উদ্ধার করা হয়ে‌ছে। ঘটনাটি তদন্তাধীন, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz