রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
সারাদেশে
এবারও এসএসসি পরীক্ষা কেন্দ্রে হেলিকপ্টার নিয়ে যাবেন শিক্ষামন্ত্রী প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্টারলিংকের ইন্টারনেট সেবা জনগণের সাথে দুর্ব্যবহার ও হয়রানি করবেন না: হাসনাত আব্দুল্লাহ এমপি দেশের মানুষের প্রত্যাশা এখন সুশাসিত ও সুন্দর বাংলাদেশ- কৃষিমন্ত্রী কুসিকের ৬ষ্ঠ প্রশাসক হলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক টিপু ছায়া বিতানের ময়লা ভিক্টোরিয়া কলেজে কুমিল্লা শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইের মৃত্যু গোমতী নদী পরিদর্শনে কৃষিমন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন, দূষণ রোধে সচেতনতার আহ্বান বিডিআর বিদ্রোহ দিয়ে দেশে খুনের রাজনীতি শুরু হয়েছিল: জামায়াত আমির

খিলা আজিজ উল্যাহ উচ্চ বিদ্যায়লয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ দেখেছেন :

নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মনোহরগঞ্জের খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর)বেলা ১১টার দিকে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুনির আহমদ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে দোয়া, আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত দেওয়া হবে। আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে ঢেলে সাজাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অনন্য ক্যাটাগরির সংবাদ
© All rights reserved © Comillakantha.com
Theme Customized By Mahfuz